More

    ভান্ডারিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের ভান্ডারিয়া বন্দর সংলগ্ন খালে গোসল করতে নেমে মো. ফয়সাল নামে এক শিশুর মৃত্যু হয়েছে আজ। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহত ফয়সাল (৮) বন্দর এলাকার মো. ইলিয়াস হোসেনের ছেলে।

    ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পারভেজ আহম্মেদ বলেন, শিশু ফয়সাল ঢাকায় একটি হাফেজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে ঢাকা থেকে ভান্ডারিয়ায় বাড়িতে যায় শিশুটি।

    ১২টার দিকে খালে গোসল করতে গেলে ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে ব্লকে পা আটকে গেলে আর উঠতে পারেনি ফয়সাল। অনেক খোঁজার পরে দুই ব্লকের মাঝখানে আটকে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

    ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত হয়। পানিতে ডুবেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

    ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থালে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    El diseno iphone pude ser fluida, los graficos resultan divertidos y no ha transpirado el juego seri�a super dinamico

    Una vez que Pinata Casino estes listo desplazandolo hacia el pelo tu patrimonio sobre Chicken Road Casino se encuentre...