More

    ঝালকাঠিতে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমরের সমাবেশে বন্দুক হাতে বিএনপি নেতা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের প্রার্থী হওয়া শাহজাহান ওমর (বীর উত্তম) আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করেছেন। ওই সমাবেশে অস্ত্র হাতে এক বিএনপি নেতাকেও দেখা গেছে। তিনি শাহজাহান ওমরের পাশেই দাঁড়িয়ে ছিলেন।

    আজ সোমবার বেলা ১১টার দিকে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। সভায় উপস্থিত লোকজন বলেন, বন্দুকধারী ওই ব্যক্তির নাম আবদুল জলিল মিয়াজী।

    তিনি কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি। জাতীয় সংসদে আচরণবিধিতে বলা হয়েছে, রাজনৈতিক দল কিংবা এর মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

    এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার ১১ ধারায় উল্লেখ করা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন মুহাম্মদ শাহজাহান ওমর। সম্প্রতি তিনি বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেন।

    পরে ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। আজ সমাবেশ শুরুর আগে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আওয়ামী লীগের এ সমাবেশে উপস্থিত হন শাহজাহান ওমর।

    সমাবেশে শাহজাহান ওমর কাঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

    এ সময় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ হোসেনসহ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল বসার বাদশা, অন্যরা উপস্থিত ছিলেন।

    সমাবেশে শাহজাহান ওমর বলেন, ‘কাঠালিয়া আওয়ামী লীগে কোনো গ্রুপিং থাকতে পারবে না। এখানে তরুণ লীগ, কিবরিয়া লীগ, বুড়া লীগ ও বাচ্চা লীগ থাকতে পারবে না।

    এখানে থাকবে শুধু শেখ হাসিনা গ্রুপ। …আমি এবং বিএনপির দলবলসহ আপনাদের মেহমান। আমাদের বরণ করে নেবেন। আমরা শিক্ষিত লোক, আমাদের সম্মান করলে আপনাদেরও সম্মান করব।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wat maakt de top 10 online casino België verrassend eenvoudig voor nieuwe spelers

    De heldere opzet en intuïtieve navigatie van de top 10 online casino België zorgen ervoor dat nieuwe spelers snel wegwijs raken zonder overweldigd te raken, wat het starten laagdrempelig maakt.