More

    ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বিএম কলেজে ছাত্র ফন্টের বিক্ষোভ সমাবেশ-মিছিল

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ব্রজমোহন কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করেছে।

    আজ ৬ই ডিসেম্বর সকাল ১১ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার উদ্যোগে কলেজের জিরো পয়েন্টে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে এই প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার, সরকারি ব্রজমোহন কলেজ শাখার সদস্য মিনহাজুল ইসলাম ফারহান, মেরিন মৌরি জুই, চন্দ্রা গোমেজ, এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী শাহরিয়ার তুষার, একাদশ শ্রেণির শিক্ষার্থী রেহমান অমিও প্রমুখ।

    সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে হামলার ঘটনা শুরু হয়েছে আজকে থেকে ৭৫ বছর আগে থেকে। দীর্ঘ ৭৫ বছর ধরে ইসরায়েলিরা ফিলিস্তিনির সাধারণ মানুষের উপর নিপীড়ন ও আবাসভূমি দখল করছে। সাম্প্রতিক সময়ে হামাসের একটি রকেট হামলাকে ইস্যু করে ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে গাজায় ধারাবাহিকভাবে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছে।

    বক্তারা আরও বলেন, এই হামলার প্রধান উদেশ্য হল ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের সম্পূর্ণ আবাসভূমি দখল করে নেওয়া। এই ইসরায়েলকে আবার মদদ দেয়ার উদ্দেশ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে গিয়ে পূর্বের সকল ইতিহাসের মধ্যে নিকৃষ্টতম উদাহরণ সৃষ্টি করেছেন। ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী মদদের কারণে ইসরায়েল হামলা থামাচ্ছে না, যুদ্ধবিরতি ও মানছে না।

    গত ৩ দিনে ৮ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত সাড়ে ১৫ হাজার মানুষের নিহত মরদেহ দেখেছে ফিলিস্তিনিবাসী। বক্তারা এর তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের আবাসভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দেয়ার দাবি জানান এবং চলমান হামলা ও গণহত্যা বন্ধ করতে জাতিসংঘের কার্যকরি উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।

    সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ব্রজমোহন কলেজ প্রদক্ষিণ করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The fresh adventure off prospective winnings raises the gambling experience, so it’s a great deal more interesting and you can satisfying

    Pai Gow Web based poker brings together areas of conventional web based poker towards the ancient Chinese online game...