More

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    অবশ্যই পরুন

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। পাওয়ার পয়েন্টে বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

    স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়নাধীন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমন্বয়কারী রাশেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম আদালত উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন।

    অন্যান্যের মধ্যে বিষয়ভিত্তিক আলোচনা করেন, সিপিপির সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্বাস আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজর মো. মনিরুজ্জামান খান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তার, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ।

    বক্তারা বলেন, গ্রাম আদালতে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। জনপ্রতিনিধিরা দায় এড়িয়ে যান। ফলে মধ্যস্বত্ত্বভোগী চক্র সালিশ বাণিজ্য করতে সুযোগ পাচ্ছে। এ ছাড়া যেটা গ্রামীণ আদালতের বিচার্য্য বিষয় তা নিরসনের জন্যে মানুষ সত্যিকারের আইনি প্রতিকার পাচ্ছেন না। কর্মশালায় প্রত্যেকে যে যার জায়গা থেকে করণীয় বিষয়ে লিখিত সুপারিশ তুলে ধরেন। গ্রাম আদালতকে সঠিকভাবে সক্রিয় রাখার প্রতি গুরুত্বারোপ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Non GamStop Casino Live Roulette Guide

    Contents1. Choosing a Reputable Non GamStop Casino2. Registration and Account Verification Process3. Understanding Non GamStop Casino Bonuses4. A Look...