More

    কাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই একটি দলের গাত্রদাহ শুরু হয়-এমপি খোকন তালুকদার

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “বর্তমান সময়ে একটি দল বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছে। তারা ১৯৭১ সালের মতো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং দেশ বিক্রির ষড়যন্ত্র করছে। তবে তারা কখনোই সফল হতে পারেনি। একাত্তর ও স্বাধীনতার কথা শুনলেই তাদের গাত্রদাহ শুরু হয়ে যায়।”

    শনিবার (৩০ মে) কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

    খোকন তালুকদার আরও বলেন, “বাংলাদেশের রাজনীতিতে জাতীয়তাবাদী দল স্বাধীনতার শক্তি হিসেবে জনগণের পাশে রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন রণাঙ্গনের বীর যোদ্ধা ও বীর উত্তম। তাঁর গড়া দল আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতা, বাংলাদেশ ও একাত্তরের চেতনায় বিশ্বাসী সকল মানুষ জাতীয়তাবাদ ধারণ করে। আমরা বলতে চাই, বাংলাদেশের মানুষ এবং বিএনপি স্বাধীনতার পক্ষে থাকবে এবং সবসময় জনগণের পাশে থাকবে।”

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wat maakt de top 10 online casino België verrassend eenvoudig voor nieuwe spelers

    De heldere opzet en intuïtieve navigatie van de top 10 online casino België zorgen ervoor dat nieuwe spelers snel wegwijs raken zonder overweldigd te raken, wat het starten laagdrempelig maakt.