More

    তিন বীর মুক্তিযোদ্ধা প্রার্থীর লড়াই

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া তিন প্রার্থীই বীর মুক্তিযোদ্ধা।

    কাকতালীয়ভাবে তারা তিনজনই বিভিন্ন সময়ে এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন্ন ৭ জানুয়ারির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এই তিন প্রার্থী হলেন বাংলাদেশ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ও মো. মনিরুল ইসলাম মনি।

    বর্ষীয়ান রাজনীতিবিদ রাশেদ খান মেনন সব মিলিয়ে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

    তিনি প্রথমবার ১৯৭৯ সালে বরিশাল-২ (বাবুগঞ্জ-উজিরপুর) আসনে ও ১৯৯১ সালে একই আসনে দ্বিতীয়বার এবং ২০০৮, ’১৪ ও ’১৮ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হন। ২০১৪ সালে নির্বাচনকালীন সরকারে ডাক ও তার (বর্তমানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়) মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

    ওই নির্বাচনে তিনি ঢাকা-৮ আসন থেকে ফের সংসদ সদস্য নির্বাচিত হন এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পান। মনিরুল ইসলাম মনি ১৯৮৬ ও ’৮৮ সালে বরিশাল ও পিরোজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত বানারীপাড়া-স্বরূপকাঠি আসনে পরপর দু’বার জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    পরে ২০০৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংশোধিত বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

    মনি এ আসন থেকে আসন্ন নির্বাচনে নৌকা প্রতীক না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনে প্রথম ও ২০১৪ সালে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দ্বিতীয়বার নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    আসন্ন নির্বাচনে তিনি বরিশাল-২ আসনে দলীয় প্রার্থী। রাশেদ খান মেনন বরিশাল-২ ও বরিশাল-৩ আসনে প্রার্থী হয়েছেন। তিনি এ দুটির যে কোনো একটিতে ১৪ দলীয় জোট প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে লড়তে চান।

    ফলে এ দুই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তালুকদার মো. ইউনুস ও সরদার খালিদ হোসেন স্বপনের কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    CONVIENE Giocare Rso Onore SULLA Anteriore Ricarica?

    Tutte queste informazioni le trovi nell'apposita guadagno dedicata alle condizioni dell'offerta, che razza di ti illustreranno autenticamente come adattarsi...