More

    বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই স্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

    আজ ৯ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    দিবসটির আয়োজন করেছে বরিশাল জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সনাক-টিআইবি।

    অনুষ্ঠানের শুরুতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সার্কিট হাউজ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুল গফফার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি, মোঃ জামিল হাসান,বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা,

    সচেতন নাগরিক কমিটি (সনাক)’র বরিশালের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, এনজিও প্রতিনিধি এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় অতিথিরা দুর্নীতি বিরোধী কার্যক্রম সহ দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...