More

    বরিশালে ১০ শ্রেষ্ঠ জয়িতাকে সন্মাননা প্রাদন

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

    শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। বরিশাল জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেছে ।

    দিবসটি উপলক্ষে আলোচনা সভা এবং জয়িতা অন্বেষণে বরিশালের জেলা ও সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা দের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশালের রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান,বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নিসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারি,

    বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্যরা এবং সংবর্ধিত নারী জয়ীতারা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে অতিথিরা বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

    পরে বিভিন্ন ক্যাটাগরিতে বরিশাল জেলায় ৫ জন ও সদর উপজেলায় ৫ জন শ্রেষ্ঠ জয়িতাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এবার বরিশাল জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী জয়ীতা মোসাঃ আফসানা হক তুলি, বরিশাল সদর।

    শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা মোসা সেলিনা আকতার, উজিরপুর। সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী জয়িতা শাহানারা বেগম, উজিরপুর। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী প্লাবনী ইয়াসমিন, বরিশাল সিটি কর্পোরেশন।

    সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী জয়িতা জাকিয়া বেগম, বাবুগঞ্জ। এছাড়া বরিশাল সদর উপজেলায় শ্রেষ্ঠ ৫ জন নারী জয়ীতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী জয়িতা মোসা: আফসানা হক তুলি, রায়পাশা কড়াপুর, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী জয়িতা সোবিয়া আক্তার সাঈদ, শায়েস্তাবাদ, সফল জননী নারী৯ জয়িতা রুমা বেগম, কাশিপুর,

    নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে শুরু করা নারী জয়িতা তামান্না আক্তার নিপা, কাশিপুর, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী জয়িতা ফিরোজা বেগম, কাশিপুর।জেলা এবং উপজেলা পর্যায়ে ১০ জন শ্রেষ্ঠ জয়িতা নারীকে পাঁচটি ক্যাটাগরিতে প্রত্যেকের হাতে ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন অতিথিরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating King Casino Reviews reveals unexpected user-friendly touches that stand out

    Exploring King Casino Reviews: User-Friendly Features That Make a Difference What Stands Out in King Casino Reviews? When diving into King...