More

    উজিরপুরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হত্যার হুমকি,থানায় জিডি

    অবশ্যই পরুন

    উজিরপুর প্রতিবেদকঃ বরিশালের উজিরপুরের ধামসার গ্রামে হতদরিদ্র সংখ্যালঘু পরিবারের জমি দখলের বিষয় নিয়ে একদল ভূমিদস্যু বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন এর খবর বিভিন্ন পত্র, পত্রিকা ও অনলাইনসহ পোর্টালে প্রকাশিত হওয়ায়।

    ১৩ ডিসেম্বর দুপুরে উজিরপুর থানার সামনের সড়কে ভূমি দস্যু নেতৃত্বদানকারী আমির হোসেন আকনের নেতৃত্বে, সোলায়মান হাওলাদার ও রোজিনা বেগম প্রকাশ্যে সাংবাদিকদেরকে হত্যার হুমকি ও নারী নির্যাতনসহ মিথ্যা মামলার হুমকি দেয়।

    উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সিনিয়র সাংবাদিক আঃ রহিম সরদার জানান, সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম,সংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না, নির্বাহী সদস্য ও সিনিয়র সাংবাদিক কল্যাণ চন্দ উজিরপুর থানার সংলগ্ন ডাকবাংলা সড়কে উপস্থিত হলে আমির হোসেন আকন, সোলাইমান হাওলাদার ও রোজিনা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করেন, বিষয়টি প্রতিবাদ করলে, তারা সাংবাদিকদের খুন যখন সহ বিভিন্ন প্রকার নারী নির্যাতন ও মিথ্যা মামলার হুমকি দেয়।

    এ বিষয়ে সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাদী হয়ে বুধবার গভীর রাতে থানা একটি জিডি করেন। উল্লেখ্য ১৩ ডিসেম্বর বুধবার , উজিরপুরে জমি দখল করতে সংখ্যালঘু পরিবারের বিরুদ্ধে ২৪ টি মামলা, প্রতিবাদে মানববন্ধন শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়।

    শুধু তাই নয় ওই পরিবারের বিরুদ্ধে ধর্ষন,চাঁদাবাজি ও মারামারি সহ ২৪ টি মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করার অভিযোগ পাওয়া গেছে। এর মুলহোতা হিসেবে বরিশাল জজ কোর্টের আইনজীবী সহকারী ও উজিরপুর মডেল থানার সামনে মহুরী হিসেবে পরিচয় দানকারী হস্তিশুন্ড গ্রামের আমির হোসেন আকন (৪৫)।

    তার বিরুদ্ধে রয়েছে একাধিক প্রতারনার অভিযোগ। আমির হোসেন বিভিন্ন লোক সাজিয়ে মিথ্যা ও হয়রানি মুলক মামলা দিয়ে অনেক পরিবারকে পথে বসিয়েছে। অভিযোগ ও স্থানীয় সুত্রে যানা যায়, বামরাইল ইউনিয়নের ধামসর গ্রামের মৃত বিলাস হালদারের ছেলে হিরালাল হালদার ও মতিলাল হালদার কয়েকশত বছরের পত্রিক ওয়ারিশ সুত্রে প্রাপ্ত ৬৭ নং ধামসর মৌজার ৬৬ শতাংশ জমি ভোগ দখল করে আসছে।

    কিছু দিন যাবত বরাকোঠা ইউনিয়নের রেপতি বেপারী তার নানার ওয়ারিশ দাবী করে একই গ্রামের আজিজুল রাড়ীর স্ত্রী রোজীনা বেগম মাদার্সী গ্রামের মৃত সেকান্দার হাওদারের ছেলে সোলায়মান হাওলাদার ও ধামসর গ্রামের জলিল খলিফা মিলে জোর পুর্বক ওই জমি দখলের পায়তারা চালায়।

    এ সকল কাজের বিরুদ্ধে কেহ কথা বলতে গেলেই রোজিনা বেগম কে বাদী সাজিয়ে আমির আকন উজিরপুর থানা ও আদালতে ধর্ষন সহ ২৪ টি অভিযোগ ও মামলা দায়ের করে। এ কারনে ওই অসহায় পরিবার টি স্থানীয়দের সহযোগিতায় ১২ ডিসেম্বর সকাল ১০ টায় তাদের জমির পাশে দাড়িয়ে মানববন্ধন করে।

    মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেন হাওলাদার, নির্যাতনের শিকার হিরারালের স্ত্রী অর্পনা রানী, মতিলালের স্ত্রী ডালিয়া স্থানীয় মাদার্শী গ্রামের সবুজ হাওলাদার, মন্টু হাওলাদার, সেলিম হাওলাদার, আরিফ হাওলাদার, মন্টু সহ অর্ধশতাধিক স্থানীয় লোকজন মানববন্ধনে অংশগ্রহন করেন।

    বক্তারা বলেন মহুরি আমির আকন রোজিনা নামক এক নারীকে ব্যবহার করে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং জমি দখলের পায়তারা চালায়। স্থানীয়সুত্রে আরো জানা যায় রোজিনা বেগমের স্বামী আজিজুল রাড়ী উজিরপুর মডেল থানায় বাদী হয়ে আমির আকন ও রোজীনা বেগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    আমির তার স্ত্রীকে পটিয়ে বিবাহ করে এবং সংসারকে বিচ্ছিন্ন করে দেয় এবং তার স্ত্রীকে দিয়ে ও স্বামী আজিজুলের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। উজিরপুর মডেল থানায় অফিসার ইনচার্জ মোঃ জাফর আহম্মেদ জানান তাদের জমিজমা নিয়ে বিরোধ চলছে জানি।

    বিষয়টি নিয়ে বহুবার সমাধানের চেষ্টা করেও সমাধান হয়নি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating the smooth interface of Australia’s favorite online casinos

    Smooth navigation and clear design make it easy for players to engage with popular australian online casino platforms, ensuring seamless access across devices and features.