More

    বরিশালের পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক পেলেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক পেয়েছেন। তিনি আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ১৪-দলীয় জোটের পক্ষ থেকে নৌকা প্রতীকে অংশ নেবেন।

    সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটায় পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহেদুর রহমান এ ঘোষণা দেন।

    এ সময় পিরোজপুরের ৩টি আসনের সংসদ সদস্য পদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রোববার ১৭ ডিসেম্বর পিরোজপুর-২ এর রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে আনোয়ার হোসেনকে নৌকা প্রতীক দেওয়ার জন্য চিঠি দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

    চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ এর আর্টিকেল-১৬(৩) এবং ১৬(২) প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনী এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কানাই লাল বিশ্বাস এর পরিবর্তে আনোয়ার হোসেনকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে।

    আনোয়ার হোসেনকে জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-১২৮ পিরোজপুর-২ আসনে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

    উল্লেখ্য, একাদশ সংসদ নির্বাচনে আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টি-জেপির প্রতীক সাইকেল নিয়ে ভোটের মাঠে লড়লেও এবার তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...