More

    আগামী ২৯ ডিসেম্বর বরিশাল সফরে আসবেন শেখ হাসিনা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বরিশালে সফর করবেন। আগামী (২৯ ডিসেম্বর) তিনি বরিশাল সফর করবেন।

    এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

    তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় বরিশাল নগরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় তিনি বক্তব্য দেবেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনের খবরে উজ্জীবিত বরিশালের নেতাকর্মীরা। তার আগমনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে নৌকার পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে জানিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম।

    তিনি বলেন, প্রাণের নেত্রীকে বরিশালবাসী নির্বাচনের আগ মুহূর্তে সামনে থেকে দেখবে। এর চেয়ে সুখের খবর আর কিছু হতে পারে না। ওই দিন বঙ্গবন্ধু উদ্যানের সমাবেশে দক্ষিণাঞ্চলের লাখো লোকের সমাগম ঘটবে।

    তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বরিশালের উন্নয়নের প্রতিশ্রæতির সব কাজ শেষ হয়েছে। এবারে তার আগমনের মধ্য দিয়ে ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ের কাজটি আরও তরান্বিত হবে। নির্বাচনের আগে তার এই আগমন দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সু-সংগঠিত করবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating Malaysia’s Top Online Casinos with Ease and Clarity

    Discovering the Best Online Casino Malaysia: A Clear Guide for Players Understanding the Landscape of Malaysia’s Online Gambling Scene Malaysia’s online...