More

    এ অঞ্চলে আর নৌকার বাইরে কেউ এমপি নির্বাচিত হতে পারবে না

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ওমর বলেছেন, ‘বরিশাল, ঝালকাঠি, রাজাপুর, কাঠালিয়া এ অঞ্চল আমি বিএনপির দুর্গ সৃষ্টি করেছিলাম। নেত্রী শেখ হাসিনা এটি উপলব্ধি করেছেন এবং কানে কানে বলেছেন, এখন এইটা উল্টা ঘুরাইয়া আওয়ামী লীগের দুর্গ করে দাও। আমি করবো, আমার ওপর তার যে আস্থা তার বরখেলাপ হবে না ইনশাল্লাহ। এ অঞ্চলে আর নৌকার বাইরে কেউ এমপি নির্বাচিত হতে পারবে না। আমি কবরে গেলেও বলব, ওরে মাইনার দল তাড়াতাড়ি নৌকায় ভোট দে।
    আজ সোমবার বিকেলে লেবুবুনিয়া মাদ্রাস মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

    বিএনপি সম্পর্কে এই সাবেক বিএনপি নেতা বলেন, ‘আমি আগে একটি দলে ছিলাম সেই দলে আমার সিরিয়াল ছিল ১১, আমি কেনো আওয়ামী লীগে আসছি জানেন, রাজনৈতিক দল যদি নির্বাচনে না করে, এই দল টেকে না।

    নির্বাচন নিয়ে বর্তমান আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, ‘আগামী ৭ তারিখের নির্বাচনে সবাইকে কেন্দ্র গিয়ে ভোট দিতে হবে। কেন্দ্রে বসে সিল মারা যাবে না। কারণ নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যযেক্ষণ থাকবে। তারা কেন্দ্রে কেন্দ্রে ঘুরে বেড়াবে। সিল মারলে তারা ছবি তুলে ছড়িয়ে দেবে। তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি নানা যড়যন্ত্র চলছে। তাই ৫ পার্সেন্ট, ১০ পার্সেন্ট, ২০ পার্সেন্ট ভোট পড়লে এই নির্বাচন অবৈধ বলে বিদেশি গণমাধ্যম ও বিরোধী পক্ষ প্রচার করবে। তাই কমপেক্ষ ৬০ শতাংশ ভোট কাস্ট হতে হবে।

    শাহজাহান ওমর আরও বলেন, ‘আপনারা একদিন ভোটকেন্দ্রে গিয়ে নৌকায় সিল মারুন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবায় করতে চাই। আমি আপনাদের সেবক হতে চাই।’

    সাতুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোবাহান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজসহ উপজেলা এবং ইউনিয়নপর্যায়ের নেতাকর্মীরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Platforma este cunoscuta la oferta sa specializata in pariorilor activi, iar ofertele disponibile intaresc aceasta pozi?ionare

    La mediul reglementat al cazinourilor telecomanda, un cont de comerciant Winbet complet Prezentat Nevoile acces deplin la oricare sau...