More

    আগৈলঝাড়ায় শিক্ষক কতৃর্ক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক কতৃর্ক নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    আজ শনিবার বিকেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অভিভাবক সমাবেশ ডাকা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বলেন, আমি ওই শিক্ষার্থীর বাড়ি গিয়েছিলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাটি মিমাংশা করে দেওয়ার কথা বলেছেন।

    স্থানীয় ও ওই শিক্ষার্থী সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববতীর্ কোটালীপাড়া উপজেলার পিড়েরবাড়ি গ্রামের শ্রীবাস মল্লিকের ছেলে জিৎ মল্লিক বাহাদুরপুর গ্রামের খালা বাড়ি থেকে নবম শ্রেনীতে লেখা পড়া করছেন।

    বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রশান্ত কুমার জয়ধর নবম শ্রেনীর ক্লাসে যান। এসময় ওই ক্লাসের শিক্ষার্থী জিৎ মল্লিক ক্লাসের বন্ধুদের সাথে কথা বলছিলো। এদেখে শিক্ষক প্রশান্ত কুমার জয়ধর ক্ষিপ্ত হয়ে জিৎ মল্লিকের চুল ধরে বেঞ্চের উপর উঠে বুকের উপর লাথি দেয়। এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

    শিক্ষার্থীর খালা প্রমিলা জয়ধর বলেন, আমার বোনের ছেলে আমাদের বাড়ি থেকে লেখাপড়া করছেন। শিক্ষক তাকে ক্লাসে বসে চুল ধরে বেঞ্চের উপর উঠে বুকের উপর লাথি মেরেছে। আমরা এঘটনার কঠোর বিচার দাবী করছি। অভিযুক্ত শিক্ষক প্রশান্ত কুমার জয়ধর বলেন, আমি ওই শিক্ষার্থীর বাড়ি গিয়েছিলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি ঘটনাটি মিমাংশা করে দেওয়ার কথা বলেছেন।

    এব্যাপারে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্য রঞ্জন বাড়ৈ বলেন, এঘটনা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকলকে জানানো হয়েছে। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে কি ব্যবস্থা নিবে এটা তাদের ব্যাপার।

    এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জগদীশ ভক্ত বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এরপূর্বেও একাধিক ঘটনার অভিযোগ রয়েছে। এখন শিক্ষার্থীর অভিভাবকদের আজ শনিবার বিকেলে ডাকা হয়েছে। তারা ওই শিক্ষকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে বলবে সেই ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Efectos del IGF-1 LR3 y su Uso en Péptidos

    El IGF-1 LR3 (Factor de Crecimiento Insulinico tipo 1 modificado) es un péptido que ha ganado popularidad en el...