More

    লালমোহনে ১ কেজি গাঁজাসহ যুবক আটক

    অবশ্যই পরুন

    ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে ১ কেজি গাঁজাসহ মো. আজাদ (২৮) নামের এক যুবককে আটক করেছে লালমোহন থানা পুলিশ। রবিবার রাতে লালমোহন থানার এসআই সম্বীত রায় ও সংগীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব তারাগঞ্জ গ্রামের সাধিন হাওলাদার রিয়াজের বাড়ির সামনের রাস্তার উপর সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকা আজাদকে তল্লাশি করা হলে তার কাছে ১ কেজির গাঁজা পাওয়া যায়।

    পরে তাকে আটক করে লালমোহন থানায় নিয়ে আসা হয়। আটককৃত মো. আজাদ পার্শ্ববর্তী ধলীগৌর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড চরকালাচাঁদ গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

    লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম জানান, রবিবার রাতে এসআই সম্বীত রায় এর নেতৃত্বে ১ কেজি গাঁজাসহ মো. আজাদকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Less than, you’ll find the most used classes with examples of finest titles

    Antique BTC slots play with fixed paylines (matching signs round the particular pathways) Shuffle Local casino try good crypto betting...