More

    লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মেয়র এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত

    অবশ্যই পরুন

    ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি: লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, লালমোহন পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র ও লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মরহুম এনায়েত কবীর পাটোয়ারীর ৭ম মৃত্যু বার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি সকল অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার আসরবাদ লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাব সভাপতি ও মরহুমের একমাত্র ছোট ভাই সোহেল মো. আজিজ শাহিন পাটোয়ারী, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, ধলীগৌরনগর পশ্চিম শাখা বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু প্রমূখ।

    এসময় বক্তারা কবির পাটোয়ারীর দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও অর্থনীতিক জীবনের কার্মকান্ড স্মৃতিচারণ করে এবং তার রুহের মাগফেরাত কামনা করেন।

    আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল আওয়াল।

    আলোচনা সভা ও দোয়া মোনাজাতে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Gebrauchstauglichkeit, Sprachunterstutzung unter anderem effectuer Geschaftsbedingungen spielten hinein der Bevorzugung eine individuelle Person

    Eltern den ersten schritt machen inside Rouletten Einsatzen mit einfachen Entwicklungsmoglichkeiten, wie gleichfalls rot/verboten ferner eben/ungerade, in denen ihr...