More

    কাঠালিয়ায় নতুন সরকারে কাছে তরুণদের প্রত্যাশা ও করণীয় শীর্ষক সংলাপ

    অবশ্যই পরুন

    কাঠালিয়া (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা:  ঝালকাঠির কাঠালিয়ায় নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশা ও করণীয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৫ মার্চ) উপজেলা পরিবার পরিকল্পনা সম্মেলন কক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়। উপজেলা সুজন এ সংলাপের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা সুজন সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম।

    দি—হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো— অডিনেটর ও সুজন সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খানের সঞ্চালনায় সংলাপে বক্তব্য রাখেন ইয়ুথ লিডার ফারজানা আক্তার,শাখাওয়াত হোসেন অপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মারুফ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা নাসির উদ্দিন, উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহর, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান ও উপজেলা বিএনপির সভাপতি মো.জালালুর রহমান আকন প্রমূখ।

    উপস্থিত ছিলেন উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার মো.সেলিম মিয়া, দি—হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বরিশাল অঞ্চলের ফিল্ড কো—অডিনেটর মো.হাদিউজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা সাইদুর রহমান, জাতীয় পার্টি সভাপতি মোস্তাফিজুর রহমান সিন্টু, বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো.ওবায়েদুল হক, অধ্যাপক মো.আবদুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভুট্রো, প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি, শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, মিজানুর রহমান সোহাগ, জামায়ত নেতা মো.শহীদুল ইসলা আইউব আলী, বীরমুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র কাঞ্জিলাল বাবুল ঠাকুর, দলিল লেখক সমিতির সাবেক সম্পাদক মোঃ জাহিদ হোসেন মল্লিক, হিন্দু নেতা ও সাবেক ইউপি মেম্বার তপন চন্দ্র হাওলাদার, ইউপি মেম্বার মাহামুদুল হাসান স্বপন, মো.বাদল মাহমুদ, ইত্তেফাক ভান্ডারিয়া সংবাদদাতা সাংবাদিক শংকর চন্দ্র, সাংবাদিক তারিকুল ইসলাম,

    নয়াদিগন্ত আমিনুল ইসলাম, ইনকিলাব সংবাদদাতা সাকিবুজ্জামান সবুর, বরগুনা বেতাগী বাংলাদেশ বেতারের আরিফুর রহমান খান, জনবানীর প্রতিনিধি শাহজামাল ও আমাদের বরিশাল প্রতিনিধি তুহিন মোল্লাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, ইয়ুথ লিডার, নিকাহ রেজিস্ট্রার কাজী, হিন্দু বিবাহ রেজিস্টার, ঈমাম, পুরোহিত ও স্থানীয় শতাধিক গণ্যমান্য এতে জন অংশ নেয়। পরে দোয়া মুনাজাত ও ইফতার অনুষ্ঠিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Evaluate a good handpicked set of the best real cash ports internet sites

    See if deposit, losses, choice, and you can course restrictions would be put until the very first payment When you...