More

    ঝালকাঠিতে কিশোরের মরদেহ উদ্ধার রান্নাঘর থেকে

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নে রিয়াদ মল্লিক (১৩) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি ) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোপালপুর এলাকার নিজেদের রান্না ঘরের আড়া থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিয়াদ মল্লিক পশ্চিম গোপালপুর এলাকার নাছির মল্লিকের ছেলে।

    নিহত রিয়াদের খালা হনুফা বেগম বলেন, রাতে সে তার মায়ের সাথেই ঘুমে ছিল। ওর মা ফজরের নামাজ পড়তে গিয়ে রান্না ঘরের আড়ার সাথে ওড়নায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দা দিয়ে ওড়না কেটে নিচে নামায়। কিন্তু কী কারণে সে আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারছি না।

    বিষয়টি নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী নিশ্চিত করে বলেন, ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Betway Play Casino Games Online

    ContentKylian Mbappe World Cup odds vs EnglandThe shortest WNBA players of past and presentLionel Messi semi-final betting odds vs...