More

    পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ  পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত উজ্জল অধিকারী (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার বেতমোর ইউনিয়নের রাজপাড়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। নিহত উজ্জল অধিকারী ওই গ্রামের গৌতম অধিকারীর ছেলে। এ হামলার আহত গৌতম অধিকারীও চিকিসাধীন রয়েছে।

    এ ঘটনায় থানা পুলিশ শুক্রবার রাতে ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় বাসিন্দা ননী গোপাল অধিকারি ও তার ছেলে নিরব অধিকারিকে আটক করেছে।স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে সুধিরাম অধিকারীর পুত্র উত্তর অধিকারী সাথে গৌতম অধিকারীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। জমির সীমানায় থাকা একটি তেতুঁল গাছ কাটা নিয়ে গত বৃহস্পতিবার দুপুরে উভয়ে পক্ষের মধ্যে কথা– কাটাকাটি হয়।

    একপর্যায় উত্তর অধিকারী ও তার লোকজন লোকজন দেশীয় অস্ত্র দিয়ে উজ্জল অধিকারী ও তার পিতা গৌতম অধিকারীর মাথা সহ বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

    সেখান থেকে গুরুতর আহত উজ্জল অধিকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    থানা ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, উপজেলার বেতমোর রাজপাড়া কৃষক সুধীর অধিকারির সাথে প্রতিবেশী ননী গোপাল অধিকারির সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষ ননী গোপাল ও তার দলবল সুধীর অধিকারিকে মারধরধর করে।

    এ ঘটনার পর দুপুরের দিকে তার দুই ছেলে উজ্জল ও সজল মিলে কাজ শেষে বাড়ি ফেরে। পরে বাবার ওপর হামলার খবর শুনে তারা প্রতিবাদ জানায়। এসময় ননী গোপাল ও দলবল দ্বিতীয়দফায় লাঠিসোঠা নিয়ে হামলা চালালে উজ্জল ও তার ভাই সজল আহত হয়।

    গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিও পর উজ্জলের অবসআথার অীবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসনপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিনগত রাতে তার মৃত্যু ঘটে ।

    মঠবাড়িয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত দুজনকে আটক করে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত উজ্জলের লাশের ময়না তদন্ত ঢাকা মেডিকেলে সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ হতে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Resetowanie hasła Spinboss: Odzyskiwanie krok po kroku

    Spis treści1. Kiedy i dlaczego potrzebujesz resetu hasła?2. Proces resetowania hasła krok po kroku3. Wymagania dotyczące nowego hasła i...