More

    নেছারাবাদে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের জিন্দাকাঠি গ্রামে প্রেমে ব্যর্থ হয়ে পলাশ মিস্ত্রী(৩০) নামে এক যুবক গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। রোববার সন্ধ্যার দিকে তিনি পাশ্ববর্তী প্রতিবেশী জনৈক দ্বিপেন নামে এক ব্যাক্তির পেয়ারা বাগানে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে।

    পলাশ মিস্ত্রী ওই গ্রামের মৃত নির্মল মিস্ত্রীর ছেলে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্থান্তর করেছেন। নিহত পলাশের মা পুস্পা মিস্ত্রী বলেন, তার ছেলে মাধুরি নামে একটি মেয়েকে ভালবাসত। মাধুরী তার ছেলের সাথে প্রেম করে বিয়ে করতে অপরগতা প্রকাশ করে।

    এ কারনে পলাশ কিছুদিন পূর্বে বিষ পান করেছিল। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়েছিলাম। তার শরীরে বিষক্রিয়া নষ্ট করার জন্য ডাক্তার তাকে হাই পাওয়ারপর ঔষধ দিয়েছিল। এরপর থেকে বাড়ী এসে সে অস্বাভাবিক আচরন করছিল।

    পুস্পা মিস্ত্রী বলেন, ঘটনার দিন সে মেয়ে জামাই বাড়ী ছিল। বাড়ী এসে শুনি পলাশ গরুর জন্য ঘাস কাটতে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোজাখুজির পর রাত নয়টার দিকে জানতে পারি প্রতিবেশি দ্বিপেনের পেয়ারা বাগানের মধ্য ছেলের গলায় ফাস লাগানো লাশ ঝুলছে।

    স্থানীয় রঞ্জিত হালদার বলেন, শুনেছি ছেলেটা এর পূর্বে একটি মেয়ের সাথে প্রেমে ব্যার্থ হয়ে বিষ খেয়েছিল। এরপর তাকে বরিশাল নিয়ে উন্নত চিকিৎসা দিয়ে বাড়ীতে আনার পর থেকে তার অস্বাভাবিক আচরন ছিল। রোববার রাতে শুনি সে নাকি পেয়ারা বাগানে গিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশিরা বলেন, পলাশ এলাকার একটি মেয়েকে ভালবাসত।

    দু’জনের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির পরিবারের সম্মতি না থাকায় ওই মেয়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এ খবর জানতে পেরে পলাশ তখন বিষ পান করেছিল। নেছারাবাদ থানার ওসি তদন্ত জানান, এ ঘটনায় থানায় একটি ইউডিডি মামলা করে সোমবার সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়।

    ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্থান্তর করা হয়েছে। তার পরিবার ও এলাকাবাসী মারফত জানাগেছে ওই যুবক নাকি এর পূর্বে একবার বিষ পান করেছিল। সে নাকি মানসিক ভারসাম্যহীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The Roulette Misfortunes: Tales of Woe in the Casino

    Roulette, the quintessential game of chance, has charmed gamblers from all walks of life. Its spinning wheel and bouncing...