More

    উজিরপুরে উপ সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুরে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী ছাইফুর রহমানের বিরুদ্ধে জন গুরুত্বপূর্ণ কাজ না করার অভিযোগ। জনমনে ক্ষোভের সঞ্চার। মতলববাজ ওই কর্মকর্তার অপসারণ দাবি করেছেন স্থানীয় জনগণ।

    সূত্র থেকে জানাগেছে উপজেলার বামরাইল বাজারের কাছে একটি জনগুরুত্বপূর্ণ কালভার্ট মেরামতের জন্য উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের দপ্তরে আবেদন করেন স্থানীয় জনসাধারণ। এরই ধারাবাহিকতায় উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু উপজেলা প্রকৌশল দপ্তরে উপ সহকারী প্রকৌশলী বামরাইল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ছাইফুর রহমানকে কালভার্ট মেরামতের প্রস্তুতি পত্র ( স্টিমিট) তৈরি করে প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন।

    কিন্তু উপ সহকারী প্রকৌশলী ছাইফুর রহমান নির্দেশনা অমান্য করে তালবাহানা শুরু করলে উপজেলা চেয়ারম্যান বাচ্চু বিষয়টি উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায়কে জানালে তিনি উপ সহকারী প্রকৌশলীকে সরেজমিনে গিয়ে প্রস্তুতি পত্র তৈরি করার নির্দেশনা দেন।

    কিন্তু দিন সপ্তাহ মাস পেরিয়ে গেলেও প্রকৌশলী ও চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষিত থেকে যায়। পরে গত সোমবার উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু নিজে উপজেলা প্রকৌশলীর দপ্তরে গিয়ে ছাইফুরের কাছে কালভার্টটির কাজ কেনো হয়নি জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেনি।

    বিষয়টি নিয়ে উজিরপুর উপজেলা প্রকৌশল দপ্তরের সাথে সংস্লীষ্ট ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রকৌশলী ছাইফুর তার ইচ্ছে মাফিক চলেন তার মতো করে কাজ নির্ধারণ করে দিয়ে মাসোহারা নেন। এতে কোন ব‍্যপ্তয় ঘটলে বিভিন্ন ধরনের হয়রানি করে।

    উজিরপুর থেকে অভিযোগের ভিত্তিতে ছাইফুর কে স্ট্যান্ড রিলিজ করা হলেও অদৃশ্য খুঁটির জোরে পুনরায় উজিরপুরে ফিরে আসে। এবিষয়ে উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু ক্ষোভ প্রকাশ করে বলেন বামরাইলের স্থানীয় জনগণ কালভার্টটির ভগ্নদশার কথা আমাকে জানালে উপজেলা পরিষদ থেকে বিশেষ বরাদ্দ রেখে সংশ্লিষ্ট প্রকৌশলী বিভাগের কাছে প্রস্তুতি পত্র ( স্টিমিট) তৈরির জন্য বলা হলেও ওই উপ সহকারী প্রকৌশলী অদ‍্য পর্যন্ত কাজ সম্পন্ন করেনি এটা খুবই দুঃখজনক।

    এব‍্যপারে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন উপজেলা চেয়ারম্যানের নির্দেশ মতো কাজটি উপ সহকারী প্রকৌশলী ছাইফুর রহমান করতে পারেনি কিন্তু আমি নিজেই ওই স্থানে পরিদর্শন করে দেখে এসেছি খুব শীঘ্রই কাজটি শুরু করতে পারবো।

    এবিষয়ে উজিরপুর এলজিইডির উপ সহকারী প্রকৌশলী ছাইফুর রহমান জানান উপজেলা চেয়ারম্যান ওই কালভার্টটি মেরামত করার জন্য বলেছিল কিন্তু সেটা সম্ভব না ওই কালভার্ট পূর্ণ নির্মাণ করতে হবে আর অন্য কাজে ব‍্যস্ত থাকায় কাজটি করতে পারিনি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    There are plenty of most other incentive provides can claim within Borgata

    But not, it�s value noting that there is a good 1x betting dependence on the new Borgata No-deposit Added...