More

    ঝালকাঠিতে ঋণের চাপে যুবকের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    ঝালকাঠির নলছিটিতে ঋণের চাপে মিলন হাওলাদার নামের এক যুবক আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

    নিহত মিলন হাওলাদার (৩৫) ওই এলাকার মৃত দেলোয়ার হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন চায়ের দোকানি ছিলেন। তার দুই ছেলে রয়েছে যাদের বয়স ৫ ও ৩ বছর। নিহতের চাচাতো ভাই আবু তাহের হাওলাদার বলেন, মিলনের স্ত্রী দুই সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ছিলেন।

    এ সময় বাড়িতে একা থাকা অবস্থায় তিনি রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মিলনের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ঋণ ছিল। এ কারণে হয়তো আত্মহত্যা করেছেন।

    ওসি আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Magnifique_opportunité_de_gagner_gros_avec_spin_casino_et_ses_jeux_passionnants

    Magnifique opportunité de gagner gros avec spin casino et ses jeux passionnants en ligne pour tousL'éventail des jeux disponibles...