More

    বরিশালে ৫ দোকানিকে জরিমানা ‍

    অবশ্যই পরুন

    বরিশালে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ৫ দোকানিকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার শহরের পোর্ট রোড, বাজার ও রুপাতলী বাজারে এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান পরিচালনায় নেতৃত্বে থাকা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার ও মো. রবিউল হাসান ভুঁইয়া বলেন, মূল্য তালিকা প্রদর্শন না করা, ভাউচার সংরক্ষণ না করা এবং নির্ধারিত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়ের অপরাধে ৫টি মামলায় ৫ জন বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাব-৮ এর ৩ টি টিম। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    রাজৈরে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

    সুজন হোসেন রিফাত রাজৈর প্রতিনিধি : মাদারীপুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মাদারীপুরের রাজৈরে বিএনপির মনোনীত মাদারীপুর-২ আসনের প্রার্থী...