More

    বরিশালে জাটকা পরিবহন করায় ১৫ জনকে জরিমানা

    অবশ্যই পরুন

    জাটকা পরিবহন করার অপরাধে বরিশালের মুলাদীতে ১৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ৫ মণ জাটকাও জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

    তিনি জানান, বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জাটকা পরিবহন করার অপরাধে ১৫ জনকে আটক করা হয়।

    পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজাম উদ্দিন পরিচালিত মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। মোবাইল কোর্ট তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি ৫ মণ জাটকা জব্দ করে তা ১৩টি এতিমখানা ও গরিব-দুঃখি মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

    এছাড়ি আড়িয়াল খাঁ নদীতে মৎস্য অধিদপ্তরের অভিযানে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১টি মশারি জাল, ৩৫টি চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Wetten ohne Umwege: Wie sportwetten ohne oasis den Einstieg erleichtern

    Sportwetten ohne Oasis: Direkter Einstieg in die Welt der Sportwetten Warum Sportwetten ohne Oasis für Einsteiger attraktiv sind Der Einstieg in...