More

    ঝালকাঠি দপদপিয়ায় সৎ ভাইয়ের হামলায় মা বোনসহ আহত ৩

    অবশ্যই পরুন

    পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সৎ ভাই ও তার পরিবারের হামলায় একই পরিবারের ৩ জন গুরুতর জখম হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকেল ৪ টায় দপদপিয়া বিশ্বাস বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল মজিদ বিশ্বাসের স্ত্রী নিলুফা বেগম, ছেলে মুন্না, ও মেয়ে লিজা।

    বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছে। আহত মুন্না জানান, তার বাবার মৃত্যুর পরে তার ওয়ারিশের জমি বিক্রি করে দেয় তার সৎ ভাই আজিজ বিশ্বাস। জমি বিক্রির ৪ লক্ষ টাকা না দিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছে আজিজ ও তার পরিবার।

    তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে এ নিয়ে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজিজ ও আকিব সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তার মা নিলুফা কে হত্যার উদ্দেশ্যে লাঠিপেটা করে। তার ডাক চিৎকার শুনে মুন্না ও লিজা ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

    পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

    তিনি অভিযোগ করে আরো বলেন, তার বাবার মৃত্যুর পর আজিজ ২০১৪ সালে ৪ শতাংশ ও ২০১৮ সালে ২২ শতাংশ জমি জালিয়াতি করে তার নামে লিখে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

    আজিজ ও পরিবারের অত্যাচারে মুন্না ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা ঝলকাঠি জেলার নলছিটি উপজেলার ২ নং দপদপিয়া ইউনিয়নে জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    If you would like multiple membership, check in on most other sweepstakes gambling enterprises instead

    On Splash Coins, it is small, simple, and generally simply demands a picture of the ID or a beneficial...