More

    ঝালকাঠির সুগন্ধা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ঝালকাঠির সুগন্ধা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা।

    মঙ্গলবার বিকেলে সুগন্ধা নদীর ইকোপার্ক থেকে পৌর মিনি পার্ক পর্যন্ত ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।

    জাঁকজমকপূর্ণ এমন নৌকাবাইচকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজে মেতেছিল। এছাড়াও আশপাশের এলাকা থেকেও অসংখ্য মানুষ এই আয়োজন দেখতে সুগন্ধা নদীর দুই পাড়ে ভিড় জমান। গোপালগঞ্জ থেকে আসা বিভিন্ন আকৃতির বাহারি নৌকা আর রংবেরঙের পোশাক পরে প্রতিযোগীরা নৌকাবাইচে অংশ নেন।

    প্রতিযোগিতায় বিজয়ী দলকে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। এসময় পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির উপস্থিত ছিলেন।

    প্রতিযোগীতায় ৭ টি নৌকা অংশগ্রহণ করে এতে শেখের হাট ইউনিয়ন পরিষদ বিজয়ী হয়।এছাড়া ঝালকাঠি সদর উপজেলা পরিষদ ২য় ও চেম্বার অফ কর্মাস ৩য় হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Standardem jest instant pay, opcja rejestracji zamiast konta, zakupow na kryptowalutach oraz wykorzystanie smart contracts

    Kasyno zamiast licencji ma tendencje do jak mozesz umieszczaja w swoich regulaminach fakty nienormalnie niekorzystne w graczy Nowoczesne kasyno wprowadzaja...