More

    ঝালকাঠিতে নিখোঁজের দুই দিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের দুই দিন পর মামুন (২৫)নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ)দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

    মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে। বিষয়টি রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আতাউর রহমান নিশ্চিত করেছেন।

    স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া জানান, মোটর লাগানো ভ্যান চালাতেন মামুন। গত ২ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

    ওসি আতাউর রহমান বলেন, নিহত মামুনের লাশ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Beef Tennis Markets Explained

    InhaltGrundlegende Tennis-Wettmärkte: Matchwinner und SetzenSpezialisierte Märkte: Total Games und Correct ScoreLive-Wetten und AuszahlungsgeschwindigkeitPraktische Tipps für den EinstiegHäufige Fehler und...