More

    ৪ দিন আগে ঢাকা থেকে অপহৃত শিশু উদ্ধার পিরোজপুরে

    অবশ্যই পরুন

    ৪ দিন আগে ঢাকা থেকে অপহৃত চার বছরের এক শিশুকে পিরোজপুর থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা কলাখালী এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    উদ্ধার হওয়া শিশু নাম আরিফ, সে ঢাকার শেরে বাংলা নগর থানার নগর বস্তির আব্দুল কাদিরের ছেলে। অপরদিকে গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা (৫৫) সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ঢাকার শেরে বাংলা নগরের নগর বস্তির আব্দুল কাদিরের ঘরের পাশেই ঘটনার চার দিন আগে অপহরণকারী রফিকুল ইসলাম মোল্লা একটি ঘর ভাড়া নেয়।

    পরে ২৮ মার্চ (বৃহস্পতিবার) ঢাকার বাসা থেকে রফিকুল সুকৌশলে শিশু আরিফকে অপহরণ করে পিরোজপুরে নিয়ে আসে। ঘটনার পরপরই আরিফের পরিবারের সদস্যরা শিশুকে খুঁজে না পেয়ে শেরে বাংলা নগর থানায় সাধারণ ডায়েরি করেন। শনিবার রাতে সদর থানার ওসি গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারেন যে, সদর উপজেলা কলাখালী এলাকায় রফিকুলের কাছে একটি শিশুকে দেখা গেছে।

    অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধারসহ রফিকুলকে আটক করা হয়। পরে বিষয়টি শেরে বাংলা নগর থানার মাধ্যমে নিখোঁজ শিশুর পরিবারের সদস্যদের জানালে তারা পিরোজপুর এসে শনাক্ত করে এবং পুলিশ পরিবারের কাছে আরিফকে বুঝিয়ে দেয়।

    তিনি আরও বলেন, গ্রেপ্তার রফিকুল ইসলাম মোল্লা পেশাদার অপরাধী। তার নামে পিরোজপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। উক্ত ঘটনাও শেরে বাংলা নগর থানার দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The Roulette Misfortunes: Tales of Woe in the Casino

    Roulette, the quintessential game of chance, has charmed gamblers from all walks of life. Its spinning wheel and bouncing...