More

    ঝালকাঠিতে নানাবাড়িতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

    অবশ্যই পরুন

    ঝালকাঠিতে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুসম্পর্কের এক মামার বিরুদ্ধে। এ ঘটনায় রাতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার (৩১ মার্চ) রাত ৮টার দিকে পূর্ব চাঁদকাঠি ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার (১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.মহিতুল ইসলাম।

    ভুক্তভোগী শিশুটির মা বলেন, স্বামীর সঙ্গে ঝামেলা থাকার কারণে আমি আর মেয়ে আমার বাবার বাড়িতে থাকি। ওই ছেলে আমার মেজো ভাইয়ের শ্যালক। সে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। আমি নামাজ পড়ছিলাম আর আমার মা ঘুমিয়ে ছিলেন। এই সুযোগে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে সে। পরে আমার বোন টের পেলে সে মোবাইল রেখে পালিয়ে যায়। মেয়ে অসুস্থ হয়ে পড়লে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

    ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিএম মেহেদী হাসান সানি বলেন, রোববার রাতে হাসপাতালে তিনবছরের একটা শিশু নিয়ে এসেছে স্বজনরা। পরিবারের দাবি তাকে ধর্ষণ করা হয়েছে। বর্তমানে ভুক্তভোগী হাসপাতালে ভর্তি আছে। আইনানুগ ব্যবস্থার পর আমরা বাকি কার্যক্রম সম্পন্ন করবো।

    অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম বলেন, তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Unul dintre cele mai mari avantaje la cazinouri bazate pe web a fi accesibilitatea

    Puteti revendica In mod corespunzator numeroase Twisting gratuite in loc de depunere cu un jocuri de noroc nou Teatru...