More

    পিরোজপুরে তরমুজের বাজারে ধস, মাইকিং করে বিক্রি হচ্ছে তরমুজ

    অবশ্যই পরুন

    পিরোজপুরের কাউখালীতে তরমুজের বাজারে ধস নেমেছে। মাইকিং করে তরমুজ বিক্রি করা হচ্ছে। ক্রেতারা তরমুজ ক্রয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষের তরমুজের কেনার কোন আগ্রহ নেই। তরমুজ পচনশীল তাই তরমুজ ব্যবসায়ীরা কোন উপায়ান্তর না পেয়ে ১ এপ্রিল সোমবার কাউখালীর সাপ্তাহিক হাটের দিনে মাইকিং করে তরমুজ বেচাকেনা করছে।

    এক একটি ছোট তরমুজ ৫০ টাকা, মাজারী তরমুজ ১০০ টাকা ও সবচেয়ে বড় সাইজের তরমুজ ১৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। তরমুজ ব্যবসায়ী চান মিয়া বলেন, তরমুজ বেশিদিন রাখা যায় না এবং দাম বেশি থাকার কারণে কোন ক্রেতা তরমুজ কিনতে আসে না তাই বাধ্য হয়ে আমরা সামান্য লাভে পিস হিসেবে তরমুজ বিক্রি করছি।

    ১ সপ্তাহ আগে যে তরমুজের দাম ছিল ৩০০ টাকা একই তরমুজ আজকে বাজারে বিক্রি হচ্ছে মাত্র ১০০ টাকায়। তরমুজ ক্রয় করতে আসা মাসুম বিল্লাহ বলেন, এর আগে বেশি দাম থাকায় আমরা তরমুজ ক্রয় করতে পারিনি। আজকে বাজারে তরমুজের দাম কম থাকায় আমার মত সবাই তরমুজ ক্রয় করতে পারছে। সাধারণ জনগণের দাবি বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার থাকলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ ক্রেতাদের নাগালের ভিতরে চলে আসবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The Roulette Misfortunes: Tales of Woe in the Casino

    Roulette, the quintessential game of chance, has charmed gamblers from all walks of life. Its spinning wheel and bouncing...