More

    মঠবাড়িয়ায় বসত ঘরে আটকে যুবককে উলঙ্গ করে নির্যাতন, ভিডিও ধারণ করে টাকা আদায়

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় শাহাদাৎ মৃধা (৪০) নামের এক যুবককে ঘরের মধ্যে আটকিয়ে উলঙ্গ করে ভিডিও ধারণ ও নির্যাতনের টাকা আদায়ের ঘটনায় ২ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

    ৬ এপ্রিল শনিবার দুপুরের স্থানীয়রা পৌর শহরের সমবায় মার্কেট এলাকায় বখাটে রাব্বি আকন (১৯) ও তানভীর (২০) কে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেন। আটককৃত রাব্বি আকন উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আলমগীর আকনের ছেলে ও তানভীর ধানীসাখা গ্রামের জামাল বেপারীর ছেলে।

    তানভীর স্ব—পরিবারের পৌর শহরের বহেরাতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছে। নির্যাতিত শাহাদাৎ মৃধা জানান, তিনি শুক্রবার বিকেলে মঠবাড়িয়া শহরে ডাক্তার দেখতে আসেন। ইফতারের সময় হলে থানা পাড়া মহল্লায় তার বোনের বাসায় যান। কিছুক্ষণ পর বখাটে রাব্বি আকন নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্যরা ওই ঘরে গিয়ে তাকে চোখ বেধে মারধর এবং উলঙ্গ করে ভিডিও ধারণ করেন।

    এসময় কিশোর গ্যাং সদস্যরা শাহাদাৎ মৃধার কাছে ৫০ হাজার টাকা দাবী করে। পরে তিনি বিকাশে ২০ হাজার টাকা এনে দিলে তাকে ছেড়ে দেয়া হয়। এরপর তিনি রাতে থানায় অভিযোগ করেন। শাহাদাৎ মৃধা উপজেলার বাইশকুড়া গ্রামের মজিদ মৃধার ছেলে।

    শনিবার দুপুরের পৌর শহরের সমবায় মার্কেট এলাকায় থেকে স্থানীয়দের সহযোগিতায় দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় জনতার ২ জনকে আটক করে থানায় সোপর্দ করেছে। ভিডিও উদ্ধারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মো. আসাদুজ্জামান খান

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    The Roulette Misfortunes: Tales of Woe in the Casino

    Roulette, the quintessential game of chance, has charmed gamblers from all walks of life. Its spinning wheel and bouncing...