More

    দোকানের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ মালিকের বিরুদ্ধে

    অবশ্যই পরুন

    পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল নামক স্থানে একটি মুদি দোকানের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। নিহত কর্মচারীর নাম সাব্বির শেখ (১৭)। সে পিরোজপুর পৌর এলাকার দক্ষিণ নামাজপুর গ্রামের সুলেমান শেখের ছেলে।

    জানা গেছে, সাব্বির এক বছর ধরে সজীবের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। ঈদের আগের দিন সে বাড়িতে চলে যায়। শনিবার সাব্বিরের বোন সজিবকে এই বলে খবর দেয় যে, তার ভাই সাব্বির পালিয়ে যাচ্ছে। সজীব ও তার শ্বশুর সে সংবাদ শুনে শনিবার সাব্বিরকে নিয়ে আসে।

    এরপর রবিবার সকাল থেকে সাব্বিরের মাথা ব্যাথা শুরু হয়। ব্যাথা বাড়লে সজিব তাকে দুপুরে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে সজিব হাসপাতাল থেকে সাব্বিরের লাশ নিতে গেলে পুলিশ খবর পেয়ে তাতে বাধা দেয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠায় পুলিশ।
    নিহত সাব্বিরের স্বজনদের অভিযোগ, সজিব তাকে বাড়ি থেকে জোড় করে ধরে এনে মারধোর করে। এতে তার মৃত্যু হয়।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসিকুজ্জামান জানায়, প্রাথমিকভাবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    OZwin Casino – Mobile Gaming for Quick Spin Enthusiasts

    1. The Rise of Mobile Play at OZwinIn a world where pockets hold more power than ever, players look...