More

    ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ জনের মরদেহ হস্তান্তর

    অবশ্যই পরুন

    ঝালকাঠির গাবখান ব্রিজের টোল প্লাজায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪জনের পরিচয় মিলেছে। মরদেহ শনাক্ত করার পর স্বজনদের বুকফাটা কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।
    এ দুর্ঘটনায় জেলাজুড়ে বইছে শোকের মাতম। সন্ধ্যা ৭টায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    নিহতরা হলেন-রাজাপুর উপজেলার সাংগর গ্রামের বারেক হাওলাদারের মেয়ে নাহিদা আক্তার (২৭) তার স্বামী হাসিবুর রহমান (৩২) দুই সন্তান তাকিয়া (সাড়ে চার বছর) ও তাহমিদ (৮ মাস)। নিহত নাহিদার ভাই সদ্য বিবাহিত বিমান বাহিনীর সদস্য ইমরান হোসেন (২৬) এবং তার স্ত্রী নিপা (২২)। এরা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

    এ ছাড়াও অটোরিকশার যাত্রী গাবখানের সেলিম হাওলাদারের ছেলে নজরুল (৩৫), ওস্তাখান গ্রামের মান্নান মাঝির ছেলে শফিকুল মাঝি (৫০), শেখেরহাট নওপাড়ার আব্দুল হাকিমের ছেলে আতিকুর রহমান সাদি (১১), কাঠালিয়ার তালগাছিয়ার ইব্রাহিমের স্ত্রী তাহমিনা (২৫) তার মেয়ে নুরজাহান (৭), রাজাপুরের উত্তর সাউথপুরের হাসিবুর রহমানের স্ত্রী সনিয়া বেগম (৩০), স্বরূপকাঠির রুহুল আমীন ও টোল প্লাজার সামনের প্রতিবন্ধী ভিক্ষুক শহিদুল ইসলাম। মরদেহ শনাক্তের পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মরদেহ শনাক্তের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিচয় শনাক্ত শেষে উপযুক্ত প্রমাণাদি সাপেক্ষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরে গাবখান ব্রিজ টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশাসহ পাঁচটি গাড়িকে চাপা দেয়। এতে ট্রাকসহ তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় টোল প্লাজায় দায়িত্বরত কর্মী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Im Fokus: Wie casino online stake durch klare Menüs und einfache Navigation überzeugt

    Klare Menüstrukturen und eine einfache Navigation sorgen dafür, dass sich Nutzer bei casino online stake schnell zurechtfinden und die gewünschten Funktionen unkompliziert erreichen können.