More

    মঠবাড়িয়ায় প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠান

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী—২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১ টায় সারা দেশের ন্যায় মঠবাড়িয়ার এ কার্যক্রমের ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    উদ্বোধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে পশু খামারিদের পশু পালনে আরও উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম, সাব—রেজিস্ট্রার মো. পারভেজ খান, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ইউনুস আলী,

    বীর মুক্তিযোদ্ধা মোঃ বাচ্চু আকন, সাংবাদিক মিজানুর রহমান মিজু চাষি মোসাঃ আকলিমা বেগম ও সুমন খলিফা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক আবদুস সালাম আজাদি, মজিবর রহমান, রোকনুজ্জামান শরীফ,

    জুলফিকার আমিন সোহেল, ইসমাইল হোসেন হাওলাদার, শাকিল আহম্মেদ, ইসরাত জাহান মমতাজ, রফিকুজ্জামান আবির প্রমুখ। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নূর আলম বলেন, দিনব্যাপী এ কার্যক্রমে পশু খামারিরা স্বতঃফুর্ত ভাবে অংশ গ্রহণ করেছেন। ৩৫ টি স্টল করা হয়েছে।

    সকল অংশগ্রহন কারীদেও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে। তিনি আরও বলেন, তিনি আরও বলেন, পশু খামারীদের সর্বাত্মক সেবা ও সহযোগিতা করা হবে। সবাইকে পশুপালতে এগিয়ে আসার আহবান জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Pursue all of us to your social network getting surprise freebies and you will exclusive people situations

    LuckyLand are a legal U All of our greatest-level players discovered consideration service, early usage of the fresh games launches,...