More

    পিরোজপুরে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে যুবককে হত্যা

    অবশ্যই পরুন

    পিরোজপুরে সদর উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে হত্যা করছে প্রতিপক্ষরা। ধারালো অস্ত্র দিয়ে হাত-পা কেটে বিচ্ছিন্ন করে সোহাগ শেখ (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষরা।

    সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ শেখ ওই গ্রামের সিদ্দিক শেখের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মিজান হাওলাদার জানান, গত ইউপি নির্বাচনের পর শহিদুল নামে একজন খুন হন। সে মামলায় প্রধান আসামি করা হয়েছিল সোহাগকে। চার মাস আগে সোহাগ সেই মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হন।

    পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে সোহাগ শেখকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ভাই সিপন শেখ। তিনি বলেন, সোমবার রাতে ফোন করে তার ভাই সোহাগ শেখকে বাড়ির সামনে বের করা হয়। পরে মাতুব্বর বাড়ির মসজিদের পাশে স্থানীয় শামসু ও এমামসহ কয়েকজন সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ সময় সোহাগের শরীর থেকে হাত ও পা বিচ্ছিন্ন করে ফেলে তারা।” এরআগেও কয়েকবার প্রতিপক্ষের লোকজন তার ভাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল বলে জানান তিনি।

    পিরোজপুর সদর থানার ওসি আসিকুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Spelen: Een Gids voor Beginner en Gevorderde

    ContentOntdek de Wereld van Online Casino SpelenPopulaire Online Casino SpellenTips voor Verantwoord Gokken In de opwindende wereld van online entertainment,...