More

    মঠবাড়িয়ায় প্রবাসীর সম্পদ আত্মসাৎ ও মারধরের অভিযোগ

    অবশ্যই পরুন

    দীর্ঘ জীবনের ২৩ বছর প্রবাস থেকে দেশে চলে আসলে নির্যাতন ও মারধরের শিকার হতে হয় প্রবাসীদের। প্রবাসী নামের টাকার মেশিন অচল হওয়ায় চলে মধ্যযুগের কায়দায় নির্যাতন। স্ত্রী – সন্তান ও শ্বশুর বাড়ির নির্যাতনে অতিষ্ঠ ভুক্তভোগী আরিফুল ইসলাম।

    পিরোজপুরের মঠবাড়িয়া প্রবাসীর নিজ ঘরে চাবি না দেওয়ায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সকাল সাড়ে ৮ টায় নিজ বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার সময় তাকে পরিকল্পিতভাবে মারধর করে হত্যার চেষ্টা চালায় প্রতিপক্ষরা। আহত প্রবাসী মঠবাড়িয়া থানার সাপলেজা গ্রামে শশুর বাড়ির পাশে জমি কিনে বাড়ি নির্মাণ করে।

    আহত সূত্রে জানা যায়, গত ২৩ বছর প্রবাস থেকে স্ত্রী ও এক কন্যা সন্তানের নামে টাকা পাঠিয়ে আসছিল ঐ প্রবাসী। ৮০% সম্পদ স্ত্রী ও সন্তানের নামে। তবে প্রবাস থেকে চলে আসলে সাংসারিক তুচ্ছ তাচ্ছিল্য বিষয় নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির হাতে নির্যাতনের শিকার হতে হয় আরিফুল ইসলামকে । ঘটনার দিন বাসার চাবি রেখে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে স্ত্রী ও শশুর বাড়ির লোকজন ।

    এসময় প্রতিবাদ করলে শ্যালক মাহবুবুর রহমান, স্ত্রী রাজিয়া বেগম , স্ত্রীর বোনের মেয়ে ফারজানা আক্তার সহ অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা চালায়। প্রবাসীকে এমন নির্মমভাবে মারধরের ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে ভুক্তভোগী। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নতি চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন।

    বর্তমানে তিনি এ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating betting sites feels smoother than ever with this sleek setup

    A streamlined layout makes browsing betting sites feel intuitive and less cluttered, inviting users to engage without distraction and easing navigation across platforms.