More

    হিজলায় লঞ্চে উঠতে গিয়ে নদীতে পড়ে নারী নিখোঁজ

    অবশ্যই পরুন

    বরিশালের হিজলা উপজেলায় লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার পুরাতন হিজলা লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিখোঁজ সালেহা বেগম (৬৫) হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের আব্দুল করিম সিকদারের স্ত্রী

    হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার আক্তার হোসেন বলেন, ওই নারী ঢাকায় বসবাস করা মেয়ের কাছে যাওয়ার জন্য পুরাতন হিজলা লঞ্চঘাটে আসেন। ওই নারী কিছু মালামাল নিয়ে ঢাকাগামী রাজহংস-১০ লঞ্চে উঠতে গেলে তার হাত থেকে ঝাড়ু নিচে পড়ে যায়।  ঝাড়ু তুলতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে যান।

    প্রচুর স্রোত থাকায় সঙ্গে সঙ্গে তিনি লঞ্চের নিচে চলে গেছেন। তিনি আরও জানান, ওই নারী পড়ে যাওয়ার পর এক ব্যক্তি লাফিয়ে পড়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। বৃদ্ধার বোরকা টেনে ধরেছিলেন তিনি কিন্তু স্রোতের টানে ওই ব্যক্তিও লঞ্চের নিচে যাওয়ার উপক্রম হলে তিনি ছেড়ে দিয়েছেন।

    নৌ-পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছেন। ওই নারীর কোনো সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে স্রোতের টানে তিনি ভেসে গিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...