More

    হিজলায় উপজেলা পরিষদ নির্বাচনে ভাই ভাই বনাম চাচা ভাতিজার লড়াই

    অবশ্যই পরুন

    আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বরিশালের হিজলায় আপন দুই ভাই ও চাচা ভাতিজা ভোট যুদ্ধে নেমেছে। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। জানা যায় আসন্ন ২১ ই মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন ।

    তাদের মধ্যে রয়েছে উপজেলা আওয়ামীলীগের সভাপতি দুই বারের সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু সিকদার মটরসাইকেল প্রতিকে প্রতিদ্বন্ধিতা করছেন। তার আপন সেজো ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার ঘোড়া প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

    আলতাফ মাহমুদ দিপু সিকদার গত ৬ মাস যাবৎ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছেন।উপজেলা ইউনিয়নের দলীয় নেতাকর্মী ও সাধারন জনগনের ব্যাপক জনসমর্থন নিয়ে মাঠ দখলে রাখছেন। অপরদিকে উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন ঢালীর ছেলে নজরুল ইসলাম রাজু ঢালী স্থানীয় এম পি পংকজ নাথের অনুসারীদের নিয়ে চিংড়ি মাছ প্রতিকে নির্বাচনী প্রচারনা করছেন। নজরুল ইসলাম ঢালীর আপন চাচা মোঃ দেলোয়ার হোসেন ফারুক ঢালী আনারস প্রতিকে নির্বাচন করছে।

    অন্যদিকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট হাফিজুর রহমান মাহমুদ হেলিকাপ্টার প্রতিক নিয়ে লড়াই করছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছে।তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান পদে এম পি পংকজ নাথ অনুসারী ৩ জন প্রার্থী।তারা হলেন সাবেক ছাত্রলীগ নেতা এস এম লোকমান,উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলাইমান শান্ত,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ফারুক সরদার।

    উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী কারুজ্জামান সাইলু,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হিজলা গৌরবদী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন এর ছেলে উপজেলা যুবলীগের
    যুগ্ন সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মাহিম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান নাজমা বেগম ও উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক সেলিনা ইসলাম তুহিন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online ports are perfect fun playing, and some users delight in all of them simply for entertainment

    For folks who see our needed casinos on the internet right now, you might be to play free harbors...