More

    কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর সাথে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আলী পন্ডিত (৩০) নামের এক যুবক। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহিপুরে এ ঘটনা ঘটে।

    নিহত আলী পন্ডিত মহিপুর ইউনিয়নের বাসিন্দা হারুন পন্ডিতের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পেশায় জেলে আলীর সঙ্গে প্রায়ই স্ত্রীর ঝগড়া বিবাদ হতো বাড়িতে।আজ দুপুরে হঠাৎ দুজনের মধ্যে ঝগড়া হয়। এর পরে স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেলে সে নিজ ঘরে একা আড়ার সাথে গলায় ফাঁস দেয়।

    কিছুক্ষণ পরে নিহতের বড় বোন তাঁকে খোঁজাখুজির পরে ঘরে ঝুলন্ত দেখে তাঁকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শষ্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন।

    সেখানে কর্তব্যরত চিকিৎসক আলীকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন তালুকদার জানান, নিহতের সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating betting sites feels smoother than ever with this sleek setup

    A streamlined layout makes browsing betting sites feel intuitive and less cluttered, inviting users to engage without distraction and easing navigation across platforms.