More

    পিরোজপুরে ট্রাকের ধাক্কায় পরিবার পরিকল্পনা সহকারী নিহত

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় মো. খাইরুল ইসলাম (৪৫) নামের এক পরিবার পরিকল্পনা সহকারী নিহত হয়েছেন। রোববার (১৯ মে) রাতে ১০টার দিকে উপজেলার মঠবাড়িয়া তুষখালী সড়কের খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত খাইরুল ইসলাম উপজেলার বেতমোড় ইউনিয়নের জরিপের চর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মোশারেফ তালুকদারের ছেলে। তিনি মঠবাড়িয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

    মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বন্ধুদের নিয়ে নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেল নিয়ে মঠবাড়িয়ার দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎ করে তার মোটরসাইকলেটি বিকল হলে তিনি তা টেনে নিয়ে সামনে আগাতে থাকেন। এ সময় তুষখালি থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সোলায়মান সালেহিন বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

    মঠবাড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Online Casino Spelen: Een Gids voor Beginner en Gevorderde

    ContentOntdek de Wereld van Online Casino SpelenPopulaire Online Casino SpellenTips voor Verantwoord Gokken In de opwindende wereld van online entertainment,...