More

    গাজীপুরে বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    গত ১৭ মে শুক্রবার, গাজীপুরে বরিশাল বিভাগীয় ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সম্মেলনটি সংগঠনের সভাপতি এস. এম. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সকলের সর্বসম্মতিক্রমে এস. এম. কামাল হোসেনকে পুনরায় সভাপতি এবং এইচ এম ফারুককে সাধারণ সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট একটি নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।

    দ্বি-বার্ষিক সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সকলে মিলিত হয়ে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন ও কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

    সম্মেলনে বক্তারা বরিশাল বিভাগের উন্নয়ন ও ঐক্য বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং সকলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা

    কলাপাড়া (পটুয়াখালী)  প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা...