More

    ঝালকাঠিতে নির্বাচনকে কেন্দ্র করে অ*গ্নিসংযোগ-গু*লিব*র্ষণ, আ*হত ৪

    অবশ্যই পরুন

    ঝালকাঠি সদরে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে অগ্নিসংযোগ, গুলিবর্ষণ ও মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন চারজন। মঙ্গলবার (২১ মে) দিনগত রাত ২টা ও বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা ও উত্তর মানপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

    আহতরা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমান ও কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিন খান সুরুজের কর্মী বলে জানা গেছে। আহতরা হলেন- একই উপজেলার রাজপাশা গ্রামের দিলু মজুমদারের ছেলে মুন্না মজুমদার (২০), শামসুল হকের ছেলে রাসেল (৩২), হুমায়ুন কবির শেখের ছেলে মাহমুদ শেখ (২৭) ও হৃদয় শেখ (২৫)।

    স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে সদর উপজেলার উত্তর মানপাশা গ্রামে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যবসায়ী কে এস জাহিদের বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও দুই রাউন্ড গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে জাহিদ তার লাইসেন্স করা পিস্তল দিয়ে ফাঁকা গুলি করেন।

    তবে এ ঘটনায় কেউ আহত হননি। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে বুধবার সকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় চারজন আহত হন। ব্যবসায়ী কে এস জাহিদ বলেন, ‘আমি একজন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলাম। এজন্য হয়তো আমার ওপরে কেউ ক্ষিপ্ত ছিল। আমার বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ ও গুলি ছোড়া হয়েছে।’

    ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুই পক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

    তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Explorez les Jeux de Casino en Ligne : Un Monde de Divertissement et de Stratégies

    ContenuLe Charme des Jeux de Casino en LigneDévelopper des Stratégies GagnantesExplorer le https://jovandespotovic.com/fr-fr/ Monde du Divertissement Virtuel Les jeux de...