More

    বরিশালে শ্রমিকদের উপর গু*লিব*র্ষণের প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বিক্ষোভ

    অবশ্যই পরুন

    বরিশাল শিল্প নগরীর বিসিকে ফরচুন সুজ লিমিটেডে বকেয়া বেতনের দাবীতে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখা।

    গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভর সভাপতিত্বে ও জেলা সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় বক্তৃতা দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি একে আজাদ, করাতকল শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলা সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিবাত আহমেদ, সদস্য ভূমিকা সরকার, এডিসন বৈদ্য ও ব্রজমোহন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তন্ময় মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল ইসলাম প্রমুখ।

    এ সময় শ্রমিকদের গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচার ও শ্রম আইনের শতভাগ প্রয়োগের দাবি তোলা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়া ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকেরা যখন তাদের পাওনা মজুরির দাবীতে আন্দোলনে নেমেছিলো।

    তখন মালিক পক্ষ শ্রমিকদের আন্দোলন থেকে তুলতে আনসার দিয়ে হামলা চালায়। এর একপর্যায়ে শ্রমিকদের উপর গুলি চালিয়ে চার জনকে গুলিবিদ্ধ করার সংবাদ প্রকাশ হয়েছে। ফরচুন সুজে শ্রমিক নিপীড়নের সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের নায্য পাওয়া বুঝিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।

    তা না হলে আন্দোলনরত শ্রমিকদের সাথে বরিশালের ছাত্র সমাজও আওয়াজ তুলবে। ছাত্র শ্রমিক জনতার যৌথ লড়াইয়ের মধ্য দিয়েই একদিন শোষণ-ত্রাসের রাষ্ট্রযন্ত্রকে ভেঙে শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠা হবে। বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থা দেশটাকে অসাধু শিল্পপতিদের লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এই লুটেরারা লুটপাট করেই ক্ষান্ত হচ্ছে না নিপীড়ন নির্যাতনেও নতুন নতুন নজির স্থাপন করছে।

    গার্মেন্টস খাত খেতে অনানুষ্ঠানিক খাত সমস্ত জায়গাতেই শ্রমজীবীরা তাদের নায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। আর কেউ এই অনিয়মের প্রতিবাদ করে বসছে তার উপরে পুজিপতিদের পেটোয়া বাহিনী এবং রাষ্ট্রীয় পুলিশ বাহিনী যৌথভাবে হামলে পড়ছে।

    সরকার পুজিপতিদের খুশি রাখতে গিয়ে এই নিপীড়ন নির্যাতনে সমর্থন যুগিয়ে গোটা দেশটাকে একটা শোষণযন্ত্রে পরিণত করেছে।a

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    How to Log In to SpinFin From Multiple Devices

    ContentsInitial Account Setup and Security PrerequisitesStep-by-Step Login Process on Different PlatformsManaging Active Sessions and Troubleshooting Login IssuesAccessing Bonuses and...