More

    ঝালকাঠিতে ১৯ বস্তা সরকারি সার-বীজ জব্দ, চেয়ারম্যান-মেম্বারসহ ৩ জনের নামে মামলা

    অবশ্যই পরুন

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের গোডাউন ও বাসা থেকে কৃষি প্রণোদনার ১৯ বস্তা সার ও বীজ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১০ কেজি করে ৬ বস্তা আউশ বীজ ও ৫০ কেজি করে ৭ বস্তা সার জব্দ করে উপজেলা প্রশাসন।

    তার সূত্র ধরে অপর একটি বাসা থেকেও ৬ বস্তা ব্রী-ধান জব্দ হয়েছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু সিকদার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল সিকদার ও দোকানদার দীপক কুমার হালদারকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন সরকার। উপজেলা প্রশাসন জানায়, দুপুরে স্থানীয় ইউপি মেম্বার মো. হেলাল উদ্দিন অটোরিকশায় পরিষদের গোডাউন থেকে সার ও বীজ গোপনে স্থানান্তর করার সময় স্থানীয় লোকজন তা দেখে ফেলে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।

    নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন পরিষদে অভিযান চালান। এসময় পরিষদের গোডাউনে ৬ বস্তা ব্রী-ধান ও ৭ বস্তা রাসায়নিক সার দেখতে পান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান বিন ইসলাম জানান, খরিপ মৌসুমে উফসি আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়।

    এ বছরের এপ্রিল মাসে উপজেলার ৩৭৫০ জন কৃষকের মাঝে কেজি আউশ বীজ, ড্যাপ সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়। আওরাবুনিয়া ইউনিয়নে ইউনিয়নে বরাদ্দ ৬২৫ জন কৃষকের তালিকা অনুযায়ী ১০ জনের গ্রুপ অনুযায়ী অফিস থেকে সার ও বীজ বুঝে নেয় কৃষকরা।

    দুই মাস পেরিয়ে গেলেও সেই সার কৃষকদের মাঝে বিতরণ না করে তার পরিষদের গুদামে এবং। ওসি নাসির উদ্দীন সরকার বলেন,উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম বাদি হয়ে চেয়ারম্যান, মেম্বারসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

    এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন কৃষি বিভাগ একটি মামলা করেছে। তদন্তে ঘটনায় কে বা কারা জড়িত তা বেরিয়ে আসবে।’

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Vox Casino Rzeczy, Których Marketing Nie Wspomina

    Spis treściProces Rejestracji i Weryfikacji KontoWarunki Bonusów i Obrotu (Wagering)Metody Płatności i Czas WypłatOgraniczenia i Ukryte ZasadyWnioski i Czy...