More

    মঠবাড়িয়ায় পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর

    অবশ্যই পরুন

    পিরোজপুরের মঠবাড়ীয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ডেকোরেটর ব্যবসায়ী মোঃ সোহাগ পঞ্চায়েত (৩৬) কে মারধর করেছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

    গত সোমবার রাত সাড়ে ১০টায় ওয়াহেদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী ওই থানার ৫ নং ওয়ার্ড ওয়াহেদাবাদ গ্রামের বাসিন্দা আব্দুল সোবহান পঞ্চায়েতের ছেলে ও আমিন ডেকোরেটর এর মালিক।

    আহত বর্তমানে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত সূত্রে জানা যায়, আমিন ডেকোরেটর থেকে বন্যার পরে জেনারেটরের ভাড়া নেয় একই এলাকার বাসিন্দা মৃত সগীর হোসেনের ছেলে লিটু।

    বিদ্যুৎ না থাকায় তিনি ভাড়া নিয়ে মোবাইল চার্জ এর ব্যবসা করে । অন্যদিকে জেনারেটরের ভাড়া নিয়ে তালবাহানা শুরু করে। টাকা চাইতে গেলে আজ না কাল বলে ঘুরাতে থাকে। ঘটনার দিন জেনারেটর এর ভাড়া চাইলে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়।

    একপর্যায়ে লিটু ও তার সহযোগী সবুজ সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে শেবাচিম প্রেরণ করে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবার।

    এ বিষয়ে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Nos 190 free spins vivent achetes en surfant sur 10 jours, avec trente espaces non payants alloues pour lumiere

    Vos mecanisme sur par-dessous impeccables , ! fonctionnelles a une plus grande 130 gaming de credence et une plus...