More

    বরিশালে বিশ্ব পরিবেশ দিবস পালন

    অবশ্যই পরুন

    ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এই শ্লোগান নিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (৬ জুন) সকাল সাড়ে ৯ টায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ দিবসটি পালন করা হয়।

    বরিশাল জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক এ.এইচ.এম রাসেদ, নারী নেত্রী প্রফেসর শাহ সাজেদা,

    সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে নগরীর মহিলা ক্লাব বরিশাল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়।

    এ সময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট ও গাছের চাড়া পুরস্কার বিতরণ করা হয়।

    এছাড়া বরিশাল পরিবেশ অধিদপ্তরের আয়োজনে পরিবেশ ভবন প্রাঙ্গণে ৩ দিনব্যাপী পরিবেশ মেলার অনুষ্ঠিত হয়। উল্লেখ্য- ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন বরিশালের তিনটি উপজেলায় উপজেলা নির্বাচন উপলক্ষে প্রশাসনের সকল কর্মকর্তা নির্বাচনে কাজে ব্যস্ত থাকার কারনে বৃহস্পতিবার দিবসটি পালিত হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Les Merits de Sustanon pour les Athlètes

    Sustanon est un mélange unique de quatre esters de testostérone qui offre des avantages exceptionnels pour les athlètes et...