More

    বরিশালে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে প্রতারণা, গ্রেপ্তার যুবক

    অবশ্যই পরুন

    ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন মো. তাওহীদ (২২)। বরিশাল সিটি করপোরেশন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন পদে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের দায়ে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।

    অভিযুক্ত তাওহীদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মৃত নায়েব আলীর ছেলে। এ বিষয়ে আজ সোমবার কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আলী আশরাফ ভূঞা জানান, গত ৯ মার্চ একটি জাতীয় দৈনিক পত্রিকার লোগো ব্যবহার করে তাতে বরিশাল সিটি করপোরেশনের ছয়টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হয়।

    যেখানে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার জাল স্বাক্ষর ব্যবহার ও সিটি কপোরেশনের পুরনো লোগো ব্যবহার করা হয়েছে। প্রতারক জব ইন বরিশাল নামে গ্রুপে বিসিসির একটি ফেসবুক আইডি ব্যবহার করে বিজ্ঞপ্তি প্রচার করে।

    এতে চাকরিপ্রত্যাশী অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করলে প্রতারক তাওহীদ বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নেয়। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মো. আলমগীর হোসেন থানায় অভিযোগ দিলে পুলিশ ৮ জুন ময়মনসিংহ বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন তাওহীদ। গ্রেপ্তার তাওহীদের কাছ থেকে পুলিশ দুটি মোবাইল ফোন , পাঁচটি সিম কার্ড জব্দ কর। তাঁর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা করা হয়েছে।

    গ্রেপ্তার তাওহীদ এর আগেও নড়াইল আধুনিক সদর হাসপাতাল, বগুড়া আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিভিন্ন পদে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Découvrez les bienfaits du Test E 250 pour votre entraînement musculaire

    Le Test E 250 est un produit incontournable pour les passionnés de musculation désireux d'optimiser leur performance sportive. Ce...