More

    বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা, ভূয়া সাংবাদিক আটক

    অবশ্যই পরুন

    বরিশালের বানারীপাড়ায় সময় টেলিভিশনের পরিচয়ে প্রতারণা করায় রেজাউল সরদার নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার চাখার থেকে তাকে আটক করা হয়।

    আটককৃত রেজাউল সরদার উপজেলার চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আউয়াল সরদারের ছেলে। এ প্রসঙ্গে সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু জানায়, রেজাউল সরদার নামের ছেলেটির দুই পা অচল।

    রেজাউল নিজেকে সময় টেলিভিশনের বরিশাল অফিসের ক্যামেরা জার্নালিস্ট দাবি করে বিভিন্ন জায়গায় প্রতারণা করে আসছিলো। এমনকি সময় টেলিভিশনের নকল টিশার্ট বানিয়ে সাধারণ মানুষের সাথে বিভিন্ন সময় প্রতারণা করে আসছিলো।

    সম্প্রতি তার এসব অপকর্মের বিষয়ে জানতে পেরে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়। এ সব ভূয়া সাংবাদিক পরিচয়ধারীদের বিরুদ্ধে সতর্ক থাকার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানানোর আহবান জানান তিনি।

    বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম জানান, ঘটনাটি জানার পর রেজাউলকে আটক করা হয়। তবে সে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় মানবিক বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে। ভবিষ্যতে সে আর এ সব কাজ করবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    When they do not, predict verification factors after you just be sure to cash-out

    Trying outsmart the device which have numerous membership? But don't ignore the KYC (Know The Customer) step, or distributions...