More

    রাজাপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

    অবশ্যই পরুন

    ঝালকাঠির রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আসিফ রহমান লিয়ন নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

    শুক্রবার ভোররাত ৩ টার দিকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, এর আগে গত কাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাশকাঠি গ্রামের কাটাখালি বাজারে এ ঘটনা ঘটে।

    লিয়ন কাটাখালি বাজারের বাসিন্দা মধ্য চরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমের ছেলে এবং খুলনা বিএল কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র।

    নিহতের বাবা শাহ আলম অভিযোগ করে বলেন, ‘জমি ও পূর্ব বিরোধের জেরে পরিকল্পনা অনুযায়ী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কলেজ ছাত্র লিয়ন ও তার বড় ভাই অনিকের উপর হামলা চালায় প্রতিপক্ষ আলম সিকদারের ছেলে সজিব, হাসান, লিখন, চয়ন, রাজিব, রহমান কাজির ছেলে দুলাল কাজি, দুলালের শাকিল সাজ্জাল, হাকিমের ছেলে এনায়েত, ফিরোজের ছেলে আশিক, দুলাল কাজির ছেলে সায়েম, রব বরের ছেলে আনোয়ার কাজি, সেরাজুদিন্নের ছেলে শামসু কাজিসহ ১৫/২০ জন।

    অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে লিয়নের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে বরিশালে চিকিৎসা দিয়ে মুমূর্ষু অবস্থা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Non GamStop Casino Live Roulette Guide

    Contents1. Choosing a Reputable Non GamStop Casino2. Registration and Account Verification Process3. Understanding Non GamStop Casino Bonuses4. A Look...