More

    বরিশালে বাস টার্মিনালে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শিশুদের জন‍্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করার দাবীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

    শনিবার (২৯ জুন) দুপুরে ১ টার দিকে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল -এর ২৪ তম ব্যাচের বরিশাল তরুণ ফেলোদের ফেলোশিপ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং জাতীয় পার্টি-এর তিন তরুণ নেতৃবৃন্দ শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপনের জন্য এডভোকেসি করছে। এরই ধারাবাহিকতায় তারা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

    তারা হলেন, ২৪ তম ব্যাচের ইয়ং লিডার ফেলো মো: তারিকুল ইসলাম (নয়ন), মহুয়া মান্নান আইভী, মাসরূফ আল নাফিজ। এ সময় সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জনবহুল বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে শিশুদের জন‍্য মাতৃদুগ্ধ পানের স্থান অতীব জরুরী। এখানে প্রতিদিন ৫হাজার এর অধিক নারী ও শিশুদের যাতায়াত রয়েছে। এখানে যাতায়াত কালীন সময়ে নারী এবং শিশুরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়।

    যেহেতু বাস টার্মিনালে আসা যাত্রীরা দীর্ঘ সময়ের জন্য বাইরে থাকেন, তাই এই সময়ে মাতৃদুগ্ধপানকারী শিশুদের খাদ্যচাহিদা পূরণে ব্রেস্ট ফিডিং কর্ণার অতীব জরুরী। কিন্তু তা না থাকায় মায়েরা তাদের নবজাতক শিশুদের সময়মত খাওয়াতে পারছেন না যার ফলে শিশুরা খাদ্যাভাবে নানা রকম জটিলতায় ভোগে। ৫০০ এর অধিক জনসাধারনের গণস্বাক্ষর নিয়ে ব্রেস্ট ফিডিং কর্ণারের জন্য একটি পিটিশন কেন্দ্রীয় বাস মালিক সভাপতি অসীম দেওয়ান বরাবর দাখিল করা হয়।

    সভাপতি এই ব‍্যাপারের গুরুত্ব বিবেচনায় তার আন্তরিক সম্মতি জ্ঞাপন করেছেন এবং দ্রুতই মাতৃ দুগ্ধ পান কেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন। স্থান নির্ধারণ করে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

    সংবাদ সম্মেলনে তরুণ ফেলোরা আরও বলেন, আমরা তিন জন তিনটি ভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মতাদর্শে বিশ্বাসী হলেও জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে একই সাথে অবস্থান করতে সক্ষম হয়েছি। আমরা রাজনৈতিক নেতারা যদি মতাদর্শের পার্থক্যকে রাজনৈতিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ রেখে জনগণের কল্যাণে একত্রিত হয়ে কাজ করি তাহলে অনেক নাগরিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারি।

    সেভাবে একটি সম্মিলিত উদ্যোগে দীর্ঘ দিনের নাগরিক সমস্যার সমাধান হওয়ার বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে আজকের এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়দাবাদী দল এবং জাতীয় পার্টির মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম-এর নেতারা।

    বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মো. মিজানুর রহমান, মিলন ভূইয়া, শাহনাজ পারভিন মিতা; বাংলাদেশ জাতীয়দাবাদী দল মো: মাহমুদ হোসেইন আল মামুন, মো. হাফিজ আহমেদ বাবলু, মারিয়া মুন্নি; জাতীয় পার্টি থেকে এ,কে,এম মোস্তফা, মাসুমা আক্তার উপস্থিত ছিলেন।

    এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান । উল্লেখ্য যে, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর এইএসএআইডি-এর অর্থায়নে এসপিএল প্রকল্পের আওতায় তরুণ রাজনৈতিক নেতাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ফেলোশীপ প্রদান করা হয় ৷

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Navigating online pokies real money with a fresh set of eyes and simple moves

    Navigating online pokies real money becomes more approachable when focusing on straightforward gameplay and intuitive design, making the experience inviting without overcomplication.