More

    বরিশালে কোল্ড স্টোরেজে ডিম মজুদ করায় ৬ পাইকারকে জরিমানা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টারঃ বরিশাল নগরে কোল্ড স্টোরেজে ডিম মজুদ করায় ছয় পাইকারকে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষকেও জরিমানা করা হয়।

    বুধবার (৩ জুলাই) দুপুরে নগরের নিউ হাটখোলা এলাকার এ আর খান কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে পৃথক দুই আইনে জরিমানাগুলো করা হয় বলে জানিয়েছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

    জরিমানা দেওয়া ডিমের পাইকারি বিক্রেতারা হলেন ফারুক হাওলাদার, ইমাদুল আকন, শহীদুল ইসলাম, মো. মুনসুর ও মো. হাবিব।

    ভোক্তা অধিকারের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় ও জেলা কার্যালয় এবং বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে নগরীর নিউ হাটখোলা এলাকায় এ আর খান কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করেন। তারা ওই কোল্ড স্টোরেজে দুই থেকে আড়াই লাখ হাঁস ও মুরগির ডিম মজুদ পেয়েছেন। পরে সেখানকার ডিম মজুদকারী পাইকারি বিক্রেতাদের খবর দেওয়া হয়।

    ডিমের পাইকারি বিক্রেতারা এসে কালোবাজারে বিক্রি কিংবা কৃত্রিম সংকট সৃষ্টির জন্য মজুদ করেননি বলে দাবি করেছেন।

    তবুও ভোক্তা অধিকার আইনে ছয় বিক্রেতাকে পাঁচ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হাঁসের ডিম সাত দিন ও মুরগি ডিম তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

    অপরদিকে কোল্ড স্টোরেজের লাইসেন্স না থাকায় বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তনু ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

    শাহরুখ আলম শান্তনু বলেন, কোল্ড স্টোরেজটি নতুন করা হয়েছে। তাই তারা এখনো লাইসেন্স নেয়নি। তাদের দ্রুত সময়ের মধ্যে লাইসেন্স করার নির্দেশ দেওয়া হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    Genuine_excitement_surrounding_rainbet_fuels_immersive_online_casino_adventures

    Genuine excitement surrounding rainbet fuels immersive online casino adventuresUnderstanding the Core Features of rainbetThe Importance of Responsible GamingExploring the...